এইচপির দীর্ঘস্থায়ী ব্যাটারির `আলট্রাবুক' বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১০১১টিএক্স মডেলের আলট্রাবুক সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে। পাতলা মডেলের আলট্রাবুক বা ল্যাপটপটির ব্যাটারিতে চার্জ থাকে দশ প্রায় ১০ ঘণ্টা। ইনটেলের দ্বিতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর চালিত এই ল্যাপটপটি উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম সমর্থন করে। আলট্রাবুকটির দাম পড়বে ৯৫ হাজার টাকা।ল্যাপটপটিতে সুবিধা হিসেবে রয়েছে, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও ৩২ গিগাবাইট এসএসডি (সলিড স্ট্রেইট ড্রাইভ) মেমোরি এবং ১৫.৬ ইঞ্চি এলইডি ডায়াগোনাল হাই-ডেফিনিশন ডিসপ্লে। এই ল্যাপটপটির অন্যতম বৈশষ্ট্যি হচ্ছে এটিআই ৭৬৭০এম মডেলের ২ গিগাবাইট গ্রাফিকস কার্ড। ফলে গ্রাফিকস ডিজাইনের কাজ ও চলচ্চিত্র উপভোগের জন্য আদর্শ হতে পারে এই আলট্রাবুকটি।